সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৬৬, নিখোঁজ ৬৯

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে বন্যা ও ভূমিধসে একদিনে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৬৯ জন। দেশটির রাজধানী কাঠমান্ডুসহ বেশকিছু অংশ প্লাবিত হওয়ায় হেলিকপ্টার ও নৌকাযোগে চলছে উদ্ধারকাজ।

তিন হাজারের বেশি নিরাপত্তা কর্মী উদ্ধারকাজ করছেন। একাধিক নদীর পানি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হিমালয়ের কোলে অবস্থিত দেশটির অধিকাংশ নদীর পানি উপচে তীরবর্তী এলাকার সড়ক, সেতু ও বাড়িঘর প্লাবিত হয়েছে। শুক্রবার সেখানে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন সংস্থা এবং স্থানীয় উদ্ধারকারী টিমের সঙ্গে কাজ করছে পুলিশ। তারা নিখোঁজ লোকজনকে উদ্ধারে কাজ করছেন।

বন্যার প্রত্যক্ষদর্শী এক ট্রাক চালক বলেছেন, মাঝরাতে তার কাঁধ পর্যন্ত পানি উঠেছিল। এদিকে ভারী বৃষ্টিপাতের জেরে শুক্রবার সন্ধ্যা থেকে কাঠমান্ডুর বাইরের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইট এখনও চালু রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা।

পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেছেন, ২৮টি স্থানে ভূমিধসের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে পুলিশ ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচলের জন্য রাস্তাগুলো পুনরায় চালু করার জন্য কাজ করছে।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit