শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মশা দমনে ছয় লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা চিকিৎসা নিয়ে বের হতেই হাসপাতালের ছাদ ধসে আহত নারী, সিসিটিভিতে ভয়াবহ দৃশ্য সশস্ত্র আক্রমণ প্রতিরোধে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয় সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু টাকার জন্য ‌‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

মহিষের ‘কাঁচা দই’ জিআই পণ্যের স্বীকৃতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ Time View

ডেস্ক নিউজ : ভোলা জেলার বিভিন্ন চরাঞ্চলের থেকে মহিষের দুধ উৎপাদন ও সংরক্ষণ করে কাঁচা দই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।জিআই-৫৫ নম্বরে কাঁচা দই রফতানি তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। চরাঞ্চলে হাজার হাজার  মহিষের দুধ সংরক্ষণ করে কাঁচা দইয়ের উৎপাদন শত বছরের ঐতিহ্য রয়েছে।

ভোলার ইলিশ জিআই পণ্য হিসেবে সমাদৃত। তারই ধারাবাহিকতায় মহিষের দুধের কাঁচা দই স্থানীয়ভাবে সমাদৃত থাকলেও সেটি এখন জিআই পণ্যের স্বীকৃতি পেল। যা বাংলাদেশের জন্য গৌরবের। কাঁচা দই বাংলাদেশ থেকে বাণিজ্যিকভাবে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। ভোলার মহিষের দুধের কাঁচা দইকে এবার অন্যভাবে চিনবে দেশ ও বিশ্ববাসী। কেননা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে বৃহৎ ব-দ্বীপ ভোলার মহিষের দুধ থেকে উৎপাদিত কাঁচা দই। 

পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান স্বাক্ষরের পরে ২৪ সেপ্টেন্বর বিষয়টি জানানো হয়। ভোলার শত বছরের ঐতিহ্যবাহী মহিষের কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য গত বছরের ১৯ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গতবছরে ১৯ ডিসেন্বর ২৯ নম্বর শ্রেণিতে পণ্যটি জিআই-৫৫ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ভোলার মহিষের দুধের কাঁচা দই খেতে যেমন সুস্বাদু, তেমনি,স্বাস্থ্য সম্মত। জেলার ইলিশ শাহাবাজপুর গ্যাসের জন্য পরিচিত ভোলা। মহিষের দই আগেও মানুষের কাছে প্রিয় ছিল, কিন্তু এটি জিআই পণ্য হিসেবে আগে স্বীকৃতি পায়নি। 

জেলার নয়া জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, এই স্বীকৃতির মাধ্যমে পণ্যটির বাণিজ্যিকীকরণের সুবিধা বাড়ল। এই কাঁচাদই এখন রফতানি করা যাবে। ভোলার মহিষের কাঁচা দই রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নতি হবে।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit