বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন মজনু সভাপতি, মোতাহার সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল শনিবার যশোরের মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার ও সমকাল প্রতিনিধি এস এম মজনুর রহমান সভাপতি এবং যুগান্তর ও সমাজের কথার মোতাহার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের তিন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মকবুল ইসলাম, সহকারি অধ্যাপক ফজলুল হক ও আসাদুজ্জামান মিন্টু জানান,প্রেসক্লাবের নিজস্ব ভবনে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি এসএম মজনুর রহমান ৩১, সাধারন সম্পাদক মোতাহার হোসেন পান ২৮ ভোট। সহ-সভাপতি পদে ইলিয়াস হোসেন (বাংলাদেশ পোষ্ট) ও জিএম ফারুক আলম (যায়যায়দিন ও প্রতিদিনের কথা) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস (সকালের সময় ও প্রবর্তন) ২৮, ও আবু বক্কর সিদ্দিক (মানবজমিন) ২৫ ভোট, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে তাজাম্মূল হুসাইন ( গ্রামের কাগজ) ২৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে উজ্বল রায় (গ্রামের কাগজ) ২৯ ভোট, প্রচার সম্পাদক পদে আলিমুন হসেন (প্রতিদিনের কথা) ২৫ ভোট, নির্বাহী সদস্য পদে সহকারি অধ্যাপক বোরহান উদ্দীন জাকির (ইত্তেফাক) ২৯ ভোট, উৎপল বিশ্বাস (স্পন্দন) ২৮ ভোট, আব্দুল মতিন (নয়াদিগন্ত ও স্পন্দন) ২৪ ভোট, সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীন ( ভোরের ডাক ও প্রবাহ) ২১ ভোট, এবং সহকারি অধ্যাপক হোসাইন নজরুল হক (আমার সময়) ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক(সময়ের খবর), অর্থ সম্পাদক মিজানুর রহমান(সত্যপাঠ) ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান(কালবেলা)।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit