রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

কেন সবুজ হয়ে উঠছে সাহারা মরুভূমি?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সাহারা মরুভূমির নাম শুনলেই চোখের সামনে ভাসে খা খা করা এক বিরানভূমির চিত্র। যেখানে নেই কোনো সবুজের আঁচ। পানির উপস্থিতিও যেখানে বিরল।

এবার জানা গেছে পৃথিবীর অন্যতম পানিবীহিন এ সাহারা মরুভূমির কিছু অংশও নাকি ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে। বিজ্ঞানীরা বলছেন, ভারী বৃষ্টির কারণে সাহারা মরুভূমির কিছু এলাকায় গাছপালা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করেও সাহারার সবুজ হয়ে ওঠার প্রমাণ মিলেছে।

জানা গেছে, ৭ ও ৮ সেপ্টেম্বর ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-পশ্চিম আফ্রিকার বিশাল অংশে প্রচুর বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির ফলে সাহারা মরুভূমির বিভিন্ন স্থানে নতুন করে উদ্ভিদ জন্মেছে। ফলে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ার শুষ্ক স্থান সবুজ হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের জলবায়ু-গবেষক সিলভিয়া ত্রজাস্কা জানিয়েছেন, গাছগুলোর মধ্যে নদীর তলদেশে থাকা ঝোপঝাড় ও সাধারণ গাছও রয়েছে। গবেষণায় দেখা গেছে, বৃষ্টির কারণে সাহারা মরুভূমির বিভিন্ন অঞ্চলে গাছ দ্রুত বেড়ে ওঠে।

উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের সভাপতি পিটার ডি মেনোকাল জানিয়েছেন, আফ্রিকার এ অংশে যখন ভারী বৃষ্টি হয়, তখন উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে উদ্ভিদের উপস্থিতিও সহজে দেখা যায়।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit