বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

‘গাজায় বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরাইল’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চলমান যুদ্ধে সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘গত দশকে ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘ হলো অন্ধকারের ঘর।’তিনি বলেন, ‘লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাবে আমার দেশ।’ অবশ্য নেতানিয়াহু মঞ্চে ওঠার পরপরই ওয়াক আউট করেন বেশ কয়েকজন বিশ্বনেতা ও প্রতিনিধি। তবে এ সময় তার সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।

নেতানিয়াহু বলেন, ‘এ বছর এখানে আসার কোনো ইচ্ছা ছিল না আমার। আমার দেশ নিজেদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করছে। তবে এই মঞ্চে অনেক বক্তাকে আমার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করতে দেখা গেছে। আমি এর জবাব দিতে এখানে এসেছি।’

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪১ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৯৬ হাজারের বেশি মানুষ। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। 

সূত্র: আলজাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit