বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শুটিং চলাকালীন সময় ‘টাইটানিক’ না করার সিদ্ধান্ত নেন কেট!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : ১৯৯৭ সালে মুক্তি পায় হলিউডের এই জনপ্রিয় সিনেমাটি। এতে নায়কের চরিত্রে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। কেট উইন্সলেট-লিওনার্দো ডিক্যাপ্রিও জুটির কথা এখনও দর্শক মনে রেখেছে। দুজনের অভিনয় শৈলী আজও মুগ্ধ করে ভক্তদের।জানা গেছে, সাফল্যমন্ডিত এই ছবিতে অভিনয় করতে চাননি কেট। কারণ তার শারীরিক সমস্যা হয়ে গিয়েছিল অনেক বেশি।

লসঅ্যাঞ্জেলস টাইমসকে দেয়া পুরানো এক সাক্ষাৎকারে কেট জানান, ‘টাইটানিক’র শুটিং চলাকালীন প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত ছিলেন তিনি। সেই অবস্থায় শুটিংয়ে তাকে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকতে হয়েছিল। যার ফলে তিনি ইনফ্লুয়েঞ্জায় ও নিউমোনিয়ার মত রোগে আক্রান্ত হয়েছিলেন। যা তাকে জীবন-মৃত্যুর সন্নিকটে নিয়ে গিয়েছিল!

তিনি আরও জানান, শুটিং সেটে কেটকে একটি ওয়েটস্যুটও পরতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটি পরতে অস্বীকৃতি জানান এবং সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নির্মাতা জেমস ক্যামেরনের কথা রেখেছিলেন কেট। তিনি সিনেমাটি ছাড়েননি।
‘টাইটানিক’ সিনেমাটি পৃথিবীর সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটি। এই সিনেমাটি প্রযোজনা করেছিল টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এবং পরিচালনা করেছিল জেমস ক্যামেরন। টাইটানিকের সবচেয়ে বড় দুটি অর্জন হচ্ছে: ১৪টির মধ্যে ১১টি ক্ষেত্রেই একাডেমি পুরস্কার জিতে নেয়া এবং সর্বকালের সবচেয়ে বেশি উপার্জন করা। টাইটানিক মোট ২.১৮৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit