শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ Time View

ডেস্ক নিউজ : টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ মোকাবিলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভোলা সদর রোডে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সবার সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে ২০২৪-২৫ সালের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

এক বছর মেয়াদি এই কমিটির সভাপতি পদে চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হারুন অর রশীদ কে সভাপতি, ও সাধারণ সম্পাদক পদে একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপুকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা
হয়েছে।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন – সহ- সভাপতি পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, সহ-সম্পাদক পদে চ্যানেল -২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, অর্থ সম্পাদক পদে মাই টিভির জেলা প্রতিনিধি
আরিফ হোসেন লিটন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, দপ্তর ও প্রচার সম্পাদক, মোহনা টিভির জেলা প্রতিনিধি জসিম রানাকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,বিজয় টিভির জেলা প্রতিনিধি কমল বৈদ্য কে তথ্য প্রযুক্তি সম্পাদক
করা হয়েছে।

এ ছাড়াও নির্বাহী সদস্য পদে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি হোসাইন সাদী, দেশ টিভির জেলা প্রতিনিধি ছোটন সাহা ,গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি অনিক কে নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।

অন্যান্য সদস্যরা হলেন এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মলয় দে ,বাংলা টিভির জেলা প্রতিনিধি মো.মামুন, নেক্সাস টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশু, এশিয়ান টেলিভিশন এর জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান, গ্রীন টিভির জেলা প্রতিনিধি মো.মহিউদ্দিন, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জুন্ন রাইহান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল হক অনু,বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল বিন ইসলাম নয়ন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি হোসাইন রুবেল সহ আরো অনেকই সদস্য হিসাবে রয়েছেন।

ভোলা টেলিভিশনজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিপু বলেন, পেশাগত মানোন্নয়ন এবং নিজেদেরকে সুসংগঠিত রাখতে এ কমিটি গঠন করা হয়েছে। সুন্দর সমাজ বিনির্মানে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা নিরসনে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে সংগঠনটি। আগামী এক
সপ্তাহের মধ্যে এই কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit