মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

২৭ সেপ্টেম্বর কী ঘটবে আপনার ভাগ্যে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন শুক্রবারের (২৭ সেপ্টেম্বরের) রাশিফল।

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা কঠিন পরিশ্রমের কারণে কিছু কাজ বাতিল করতে পারেন। ফলে মনে নানা প্রশ্ন উঠলেও সেই কাজ ভবিষ্যতের জন্য তুলে রাখবেন। ব্যবসায়ীদের টাকা কোথাও আটকে থাকলে তা ফিরে পেতে পারেন। সব কথা না জেনে কাউকে মনের কথা বলবেন না। ছুটির দিন প্রিয়জনের সঙ্গে একান্তে আনন্দে সময় কাটবে।
 
বৃষ: জমি-জমা নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে বৃষ রাশির জাতক-জাতিকাদের। নতুন সংসার নিয়ে দুশ্চিন্তা হবে। অফিসে সহজে নিজের দায়িত্ব পালন করতে পারবেন। চাকরিজীবীরা নতুন কাজ পেতে পারেন। প্রেমিকার কাছ থেকে উপহার পেতে পারেন।
 
মিথুন: বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে। আজ ভাগ্যের ওপর কোনো কাজ ছেড়ে দেবেন না। জীবনসঙ্গীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতে পারে। বাড়িতে নতুন অতিথি আসার যোগ রযেছে।
 
কর্কট: পারিবারিক বিষয়ে ভেবেচিন্তে কথা বলুন। বাড়িতে বড়সড় কোনো সমস্যা হতে পারে। কর্মক্ষেত্র থেকে শুরু করে বাড়িতে সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবেন, এতে সবাই খুশি থাকবে। অতীতে লগ্নি করে থাকলে ভালো মুনাফা সম্ভব। ছোট ব্যবসায়ীদের নগদ অর্থের অভাব দেখা দিতে পারে।
 
সিংহ: প্রেমের ক্ষেত্রে সুখবর পেতে পারেন। কোনো কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকবেন না। আপনার সব কাজ সহজে পূর্ণ হবে। মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। বন্ধুর সঙ্গে আজ বিবাধে না জড়ানোই ভালো। সন্তানের পড়ালেখার জন্য বেশি অর্থ গুনতে হতে পারে।
 
কন্যা: নতুন ব্যবসা বা রোজগারে পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। এ জন্য দিনটি অনুকূলে থাকবে। ব্যবসায়ীদের আংশিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা পূরণ করতে না পারার কারণে ঝামেলা হবে।  প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন।
 
তুলা: পরিবারের সদস্যের সঙ্গে কোনো তর্ক হলে নীরব থাকাই শ্রেয়। বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে।। বন্ধুদের থেকে সতর্ক থাকুন। তাদের প্রতারণার শিকার হতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় কিছু সমস্যার সম্মুখীন হবেন। সাবধানে পথ চলবেন।
 
বৃশ্চিক: আজ যারা রোজগারের চেষ্টা করবেন, তাদের জন্য সময় খুবই ভালো। নতুন কাজের সুযোগ পাবেন। মায়ের সঙ্গে কোনো কারণে বিতর্ক হতে পারে। ফলে পারিবারিক পরিবেশে অশান্তি বিরাজ করতে পারে। ব্যবসায়ে ঝুঁকি নিলে লাভবান হতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে।
 
ধনু​: এই রাশির জাতকরা পরিবারের সদস্যদের কাছ থেকে সম্মান পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। নিজের কাজ পুরো করতে কোনো তাড়াহুড়ো করবেন না। ব্যবসায় অনেক বেশি লাভবান হওয়ার যোগ রয়েছে। বাড়িতে অতিথি আসতে পারেন।
 
মকর: মা-বাবাকে সহজে খুশি করতে পারবেন। ব্যবসায়ে অন্যের তুলনায় অধিক মুনাফা হবে। চাকরিজীবীরা অন্য কোনো ব্যবসা করতে চাইলে তা শুরু করতে পারেন। প্রেমিকার জন্য আজ মন খারাপ হতে পারে। প্রবাসীদের জন্য সুখবর।

কুম্ভ: নতুন কাজের কারণে জীবনযাপনে পরিবর্তন করতে হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। আপনার শত্রুরা আপনার কাজ ভেস্তে দেয়ার চেষ্টা করবেন। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনে সময় বের করতে পারবেন। আজ আয়ের চেয়ে ব্যয় হবে বেশি।
 
মীন: কোনো কারণে পারিবারিক পরিবেশে শান্তি থাকবে না। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক লাভ হতে পারে। সন্ধ্যা নাগাদ যাত্রার সময়ে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। ব্যবসায়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সাহসের সঙ্গে এই সমস্যার মোকাবিলা করবেন। কাজের ফাঁকে বিশ্রামের জন্য সময় বের করুন, তা না-হলে শারীরিক কষ্ট সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit