স্পোর্টস ডেস্ক : আগে থেকেই অনুমেয় ছিল দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে। আর তাই হয়েছে। কানপুর টেস্টে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
এদিকে ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। প্রথম টেস্টের একাদশ নিয়েই মাঠে নামছে রোহিত শর্মার দল।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
ভারত একাদশ
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৪৩