রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় ১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা ডেঙ্গুতে মৃত্যু ৩০৩, হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না : পরিবেশমন্ত্রী রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া সম্পন্ন আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের সভা শুরু হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সেনা কর্মকর্তা তানজিম হত্যার ঘটনায় আটক ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- মো. বাবুল, মো. হেলাল উদ্দিন, মো. আনোয়ার হাকিম, মো. আরিফ উল্লাহ, মো. জিয়াবুল করিম ও মো. হোসেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে শহিদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে চকরিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শহিদ হন তিনি। পরে ঘটনাস্থলে চিরুনি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ৬ জনকে আটক করে সেনাবাহিনী। আটককৃতদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৪ জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিল। অবশিষ্ট ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছে।

উল্লেখ্য, আটক ৬ জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেনাসদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit