রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

আচমকা অবসরের ঘোষণা দিলেন ভারানে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরির সঙ্গে লড়াইয়ে হার মানলেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। মাত্র ৩১ বছর বয়সেই তাই পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক তারকা।আজ এক ইনস্টাগ্রাম পোস্টে বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি।  

গত জুলাইয়ে ইতালিয়ান ক্লাব কোমোতে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছিলেন ভারানে। কিন্তু গত মাসে কোপা ইতালিয়ায় সাম্পাদোরিয়ার বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই হাঁটুতে চোট পান তিনি। সেই থেকে আর মাঠে ফেরা হয়নি তার। স্কোয়াড থেকেও ছেঁটে ফেলা হয় তাকে। অবশেষে অবসরের সিদ্ধান্তই নিতে হলো তাকে। তবে বর্তমান ক্লাবেই অখেলোয়াড় হিসেবে থেকে যাচ্ছেন তিনি।
 
২০১১ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ১০ মৌসুম কাটানো ভারানে ৩৬০ ম্যাচ খেলে তিনবার লা লিগা ও চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এ ছাড়াও উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন একাধিকবার। ২০২১ সালের জুলাইয়ে রিয়াল ছেড়ে ৩৪ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে তিনি যোগ দেন ইউনাইটেডে।  

ভারানে ইউনাইটেডের জার্সিতে ৯৫ ম্যাচ খেলেছেন। ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ও গত মৌসুমে এফএ কাপ জেতেন রেড ডেভিলদের হয়ে। ২০১৩ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় তার। ফরাসিদের জার্সিতে ৯৩ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ ন্যাশন্স লিগ। এছাড়া ২০২২ বিশ্বকাপের ফাইনাল খেলা ফ্রান্সের একাদশেও ছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit