রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পুরোপুরি শান্ত শিল্পাঞ্চল আশুলিয়া; সতর্ক অবস্থানে প্রশাসন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শ্রমিকদের ১৮দফা দাবী সরকার ও মালিক পক্ষ মেনে নেয়ায় পুরোপুরিভাবে শান্ত  হয়েছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া। শিল্পাঞ্চলের ১৪টি কারখানা বাদে সবগুলোই খোলা রয়েছে এবং শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। তবে একটি পোশাক কারখানায় কর্মবিরতি  অয়াকন করেছে শ্রমিকরা। এদিকে, সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। 

বুধবার শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন স্থানে ঘুরে জিরানী বাজার, গোহাইলবাড়ি, কবিরপুর, বাড়ইপাড়া, পল্লীবিদ্যুৎ, বাইপাইল, জামগড়া, ছয়তলা, সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ ও জিরাবো এলাকার শিল্প কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের ১৮ দফা দবী মেনে নেয়ার পর সকাল থেকেই পোশাক শ্রমিকরা কাজে যোগ  দিয়েছেন। নরসিংহপুরে হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপ, নাসাসহ অনেকগুলো বন্ধ কারখানাতে উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ। তবে বেশ কয়েকটি পোশাক কারখানায় কর্মপরিবেশ পর্যবেক্ষণের জন্য বন্ধ রয়েছে।
এছাড়া নিট ওয়্যার নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ১৪ টি পোশাক কারখানার এখনও ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। হয়তো ওই পোশাক কারখানাগুলো কর্মপরিবেশ দেখে খুলে দেবে। এছাড়া একটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে, তাদের সঙ্গে মালিকপক্ষ আলোচনা করবে। তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া শিল্প কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit