সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

২৯ সেপ্টেম্বর প্যারিসে ‘আন্তর্জাতিক জালালাবাদ উৎসব’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : শিল্প সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক জালালাবাদ উৎসব’ সফল করার লক্ষ্যে প্যারিসের উপকণ্ঠ অবারভিলিয়েতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান।

সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ছালেহ আহমেদ, কমিউনিটি নেতা শাহ জামাল, সহসভাপতি আব্দুল বাছিত, সহ সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক লকুছ মিয়া, সদস্য সাদিকুর রহমান, কোষাধক্ষ্য আলতাফ হোসেন, নুরখান, হাজি কাওছার প্রমুখ ৷

আন্তর্জাতিক জালালাবাদ উৎসবে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরী, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. সুফিয়া রহমান, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আসহাব উদ্দীন, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit