শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: আম্পায়ারদের তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের নবম এই আসর। চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

এবারের বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে সব নারী আম্পায়ার রাখা হলো। এর আগে ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব পালন করা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা সবাই নারী ছিলেন।

এবারের ১৩ জনের মধ্যে ১০ জন আম্পায়ার ও ৩ জন আছেন ম্যাচ রেফারি। আম্পায়ারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হলেন ক্লেয়ার পোলোসাক। এর আগে তিনি চারটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। এবার নিয়ে সর্বোচ্চ পঞ্চমবার দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে কিম কটন ও জ্যাকুইলিন উইলিয়ামস এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। সবশেষ আসরের ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন তারা দু’জন।

সু রেডফার্ন গেল আসরের ফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। তিনিও এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।

এদিকে জিম্বাবুয়ের সারাহ দাম্বানেভানার বিশ্বকাপের মঞ্চে হতে যাচ্ছে অভিষেক।

২০২৪ বিশ্বকাপের আম্পায়ার যারা

লরেন এজেনব্যাগ, কিম কটন, সারাহ ডাম্বানেভানা, আনা হ্যারিস, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান ও জ্যাকুইলিন উইলিয়ামস।

ম্যাচ রেফারি
শানড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেইরা। সূত্র: আইসিসি

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit