সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

রিয়ালের হয়ে মাইলফলক স্পর্শের অপেক্ষায় আনচেলত্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : এমবাপ্পে, ভিনি, রদ্রিগো, বেলিংহ্যাম। এমন আক্রমণভাগ নিয়ে স্বস্তির ঢেকুর তুলবে যে কেউ। তবে ঘরোয়া লিগে দুই ম্যাচ ড্র করায় লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে মাদ্রিদিস্তারা। লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে ঘরের মাঠে এবার অল হোয়াইটদের প্রতিপক্ষ দেপোর্টিভো আলাভেস।

লা লিগায় প্রায় ১ বছর ধরে অপরাজিত রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জয়ের বিকল্প কিছুই ভাবছেন না কোচ কার্লো আনচেলত্তি। এ ম্যাচে শুরুর একাদশে কোচের পরিকল্পনায় থাকছেন কিলিয়ান এমবাপ্পে। টানা ম্যাচ খেলায় ইনজুরি শঙ্কা কাটাতে তার পরিবর্তে দেখা যেতে পারে এন্দরিককে।
  
এছাড়া ভিনি-বেলিংহ্যাম- রদ্রিগোদের নিয়ে আক্রমণভাগ শক্তিশালী করবে মাদ্রিদ কোচ। এদিকে ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে আছেন কামাভিঙ্গা, ব্রাহিম ডিয়াজ, ডেভিড আলাবারা।
 
কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আনচেলত্তি। এখন পর্যন্ত মাদ্রিদকে এনে দিয়েছেন ১৪টি শিরোপা। এবার আরও একটি কীর্তি গড়তে যাচ্ছেন মাদ্রিদ বস। সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লস ব্লাঙ্কোস কোচ হিসেবে ৩০০ ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ২০১৩ থেকে ২০১৫; প্রথম মেয়াদে ১১৯ ম্যাচে দায়িত্ব পালনের পর চলতি মেয়াদে ১৮১তম ম্যাচে ডাগআউট সামলাবেন তিনি।
 
এদিকে ইংলিশ লিগ কাপে তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ওয়াটফোর্ড। ঘরের মাঠে ইপিএলে সবশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ড্র করেছে সিটিজেনরা। তবে লিগ কাপের ম্যাচে এতিহাদে জয় উপহার দিয়ে সমর্থকদের মুখে হাসি ফুটানোর অপেক্ষায় আর্লিং হল্যান্ডরা।
 
তবে এ ম্যাচে নতুন করে একাদশ সাজাতে হচ্ছে পেপ গার্দিওলাকে। ইনজুরির কারণে এ ম্যাচে নেই ডি ব্রুইনা। এছাড়া লিগামেন্ট ইনজুরির কারণে দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে রদ্রি। পরিসংখ্যানের হিসেবে স্বস্তিতে থাকবে সিটিজেনরা। শেষ ৫ বারের দেখায় সবকটিতেই জয় পেয়েছে সিটি।
 
লিগ কাপের আরেক ম্যাচে স্টামফোর্ড ব্রিজে বারোর বিপক্ষে নামবে বর্তমান রানার্সআপ চেলসি। ইনজুরির দুশ্চিন্তা চেলসি শিবিরেও। ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে স্ট্রাইকার ওমারি কেলিম্যান ও রেসে জেমস। তাই একাদশে পরিবর্তন নিয়ে আসতে পারেন কোচ এনজো।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit