রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

ইউক্রেনে পুতিনের যুদ্ধ ব্যর্থ হয়েছে: বাইডেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ ও শেষ ভাষণে এসব কথা বলেন বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের শীর্ষ জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে তার প্রতিরক্ষা বিষয়ে কথা বলেন। 


বাইডেন বলেন, ‘আমি জানি অনেকেই আজ বিশ্বের দিকে তাকিয়ে শুধু সমস্যা দেখতে পায় এবং  হতাশা প্রকাশ করে। কিন্তু আমি তা করি না। আমি করব না। নেতা হিসাবে আমাদের হাত পা গুটিয়ে বসে থাকার সুযোগ নেই।’
‘তবে আমি ইউক্রেন থেকে গাজা এবং সুদানের চ্যালেঞ্জগুলোকে স্বীকার করি। আমি জানি এগিয়ে যাওয়ার একটি উপায় আছে। যখন বিশ্ব একসঙ্গে কাজ করে তখন আমরা আমাদের চিন্তার চেয়েও বেশি শক্তিশালী’, বলেন বাইডেন। 
 
জাতিসংঘের বক্তৃতায় বাইডেন সুদানের গৃহযুদ্ধের বিষয়েও সংক্ষিপ্ত মন্তব্য করেন। বলেন, বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর মধ্যে একটি হলো সুদান। অথচ বিদেশী সরকার এবং জনসাধারণের কাছ থেকে তুলনামূলকভাবে মনোযোগ পাচ্ছে না দেশটি। যুদ্ধরত দলগুলোকে অস্ত্র দেয়া বন্ধ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান বাইডেন। যদিও নির্দিষ্ট কোনো দেশের নাম তিনি উল্লেখ করেননি।
  
তারপরে মধ্যপ্রাচ্যের দিকে নজর দেন বাইডেন। যেখানে গাজা যুদ্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং ৭ অক্টোবরের হামলার পর জিম্মি করে রাখা ইসরাইলিদের মুক্তির আহ্বান জানান। পরে তিনি মধ্যপ্রাচ্যে ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত কূটনীতির মাধ্যমে সমাধান করার ওপর জোর দেন। 
 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit