সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, ২ আরোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও গুরুতর একজন আহত হয়েছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুরে এই দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলেই সনি বিশ্বাস নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মুহিদ ও বোরহানকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মুহিদ মারা যায়। 

আহত বোরহানের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত সানি বিশ্বাস গৌরিচরনপুর গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে এবং মুহিদ একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

মোটরসাইকেল ও প্রাইভেটকারটি আটক করেছে পুলিশ। 

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit