বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : লিডস ইউনাইটেড থেকে ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। সেবার লিগে ৩৬ ম্যাচ খেললেও, বেশিরভাগই সময়ই মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। একই চিত্র দেখা গেছে গত মৌসুমেও। সাবেক কোচ জাভি হার্নান্দেজের অধীনে একপ্রকার অবহেলিতই ছিলেন বলা চলে। ম্যাচ সময় কম পাওয়ায় সেভাবে পারফরম্যান্সও উপহার দিতে পারেননি তিনি।

তবে নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে ৬ লা লিগা আর ১ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের সবকটিতে ছিলেন শুরুর একাদশে। খেলেছেনও গড়ে ৯০ মিনিট করে। কোচের আস্থার প্রতিদান দিয়ে মৌসুমে ৫ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্ট উপহার দিয়েছেন তিনি। অথচ গত মৌসুমে ৩৭ ম্যাচ খেলে মাত্র ১০ গোলের পাশাপাশি ১৩ অ্যাসিস্ট করেন তিনি।
 
রাফিনিয়ার পারফরম্যান্সে মুগ্ধ চলতি মৌসুমে বার্সা শিবিরের দায়িত্ব নেয়া হ্যান্সি ফ্লিক। ক্লাবের জন্য রাফিনিয়ার নিবেদনও চোখ এড়ায়নি তার। হ্যান্সি ফ্লিক বলেন, ‘বার্সেলোনায় প্রথম যেদিন আসি, তখন থেকেই রাফিনিয়াকে দেখছিলাম। আমি দেখেছি, সে এমন একজন খেলোয়াড়, যে ক্লাবের জন্য নিজের সর্বোচ্চটা দিচ্ছে। ক্লাবের হয়ে তার অবদানে আমি অনেক খুশি।’
 
আগের দুই মৌসুমে ঠিকমতো ম্যাচ সময় না পাওয়া রাফিনিয়া এবার পরেছেন বার্সা অধিনায়কের আর্মব্যান্ডও। প্রিয় ক্লাবকে নেতৃত্ব দিতে পেরে কিছুটা স্মৃতিকাতরও তিনি। রাফিনিয়া বলেন, ‘আমি মিথ্যা বলব না। শিশু থেকেই আমি বার্সেলোনার সমর্থক। আমি এখানকার খেলোয়াড়দের দেখে বড় হয়েছি এবং এখানে খেলতে পারাটা আমার জন্য সম্মানের। অধিনায়কত্ব আমার কাছে অনেক বড় বিষয়। এটা আমাকে আবেগপ্রবণ করেছে। বার্সেলোনার মতো ক্লাবের অধিনায়ক হিসেবে খেলতে পারাটা খুবই বিশেষ।’
 
চলতি লা লিগায় ৬ ম্যাচের সবকটি জিতে তার দল টেবিলের শীর্ষে অবস্থান করছে। নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বুধবার গেতাফের বিপক্ষে নামবে বার্সা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit