শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন না কমলা হ্যারিস : ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দিনকে দিন বিশ্ব খুবই বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস আরেকটি বিশ্বযুদ্ধ ঠেকানোর মতো সক্ষমতা রাখেন না।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যালে এ কথা লিখেছেন।

তিনি বলেন, পৃথিবী এখন খুবই বিপজ্জনক জায়গা। কমলা হ্যারিস সবচেয়ে সহজ প্রশ্নেরও উত্তর দিতে পারেন না। তাহলে তিনি কীভাবে বিশ্বযুদ্ধ ঠেকাতে আমাদের প্রতিনিধিত্ব করবেন? উত্তরটি সহজ, তিনি পারবেন না!

এর আগে ডেমোক্রেটিক প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র ‘তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে’ বলেও সতর্ক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটদের প্রতিনিধিত্ব করার কথা থাকলেও গত জুনে ট্রাম্পের সাথে বিতর্কে খারাপ পারফরম্যান্সের পরে তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিজের স্থলাভিষিক্ত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে সমর্থন দিয়েছেন বাইডেন। গত আগস্টে ডেমোক্রেটিক পার্টি আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসকে মনোনয়ন দেয়।

তথ্যসূত্র: তাস

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit