শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

৯২২ জন কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ :বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ থেকে ২০তম ব্যাচের ৯২২ জন কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। 

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ লিয়েনে বা শিক্ষাছুটিতে থাকলে তারা লিয়েন বা ছুটি শেষে যোগদান সাপেক্ষে পদোন্নতি আদেশ জারি করা হবে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে ইনসিটু হিসেবে পদায়িত বলে গণ্য হবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত কর্মস্থল থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পরবর্তী সময়ে কারো পদোন্নতি বারিত করার মতো কোনো বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতি বিষয়ক আদেশ বাতিল করা হবে।

তবে এ আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আবশ্যিকভাবে তাদের পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- অর্থনীতির ৬০ জন, আরবির ১৩, ইসলামি শিক্ষার ১৬ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২ জন, ইংরেজির ৭০ জন, ইতিহাসের ৩৯ জন, উদ্ভিদবিদ্যার ১৯ জন, কৃষিবিজ্ঞানের ৫ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, নার্সারির ১ জন, গণিত ৫২ জন, দর্শন ৯৯ জন, পদার্থবিদ্যালয়ের ৫১ জন, পালির ১ জন, পরিসংখ্যান ২ জন, প্রাণিবিদ্যার ৪৮ জন, বাংলার ৩০ জন, ব্যবস্থাপনার ৪৬ জন, ভূগোল ১৩ জন, মনোবিজ্ঞান ৭ জন, রসায়ন ৩৬ জন, সমাজকল্যাণ ১১ জন, সমাজবিজ্ঞান ৫ জন, সংস্কৃত ৮ জন, হিসাববিজ্ঞান ৬২ জন, ইসলামি আদর্শ ৪ জন, টিটিসি ইংরেজি ৩ জন, টিটিসি ইতিহাস ২ জন, টিটিসি গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ৩, টিটিস গণিত ৫ জন, টিটিসি গ্রন্থাগার বিজ্ঞান ২ জন, টিটিসি প্রফেশনাল ইথিকস ২ জন, টিটিসি ভূগোল ৩ জন, টিটিসি রাষ্ট্রবিজ্ঞান ১ জন, টিটিসি বিজ্ঞান ১ জন ও টিটিসি শিক্ষা ৪ জন।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit