শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

লক্ষীছড়ি জোনের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  আওতাধীন লক্ষীছড়ি জোন এর উদ্যােগে  আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩সেপ্টেম্বর) লক্ষীছড়ি জোন সদর দপ্তর এর সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি।
এসময় লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক, লক্ষীছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান এবং কারবারিগণ সভায় উপস্থিত ছিলেন। লক্ষীছড়ি পূজা পরিচালনা কমিটির সভাপতি শ্রী রিংকু দাস বলেন,  লক্ষীছড়ি উপজেলা মন্দিরে আগামী ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দূর্গাপূজা উৎযাপন করা হবে।
তিনি এ ব্যাপারে এলাকাবাসী ও আইন শৃংখলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেন। লক্ষীছড়ি ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  প্রবীল কুমার চাকমা বলেন, লক্ষীছড়ি জোনের দৃঢ়তার কারণে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি জেলায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব লক্ষীছড়িতে পড়েনি। এজন্য তিনি লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় জনপ্রতিনিধিরা জোনের আন্তরিক প্রচেষ্টায় উপজেলায় গ্রামীন ফোনের টাওয়ার পুনরায় সচল হওয়ায় লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সভাপতির বক্তব্যে লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃকর্ণেল তাজুল ইসলাম পিএসসি বলেন, লক্ষীছড়ি উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। লক্ষীছড়ি উপজেলার উন্নয়নে লক্ষীছড়ি জোন আরও অধিক ভূমিকা রাখবে বলে জোন কমান্ডার আশ্বাস প্রদান করেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit