শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বিমান হামলার জবাবে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের হাইফা শহরের উত্তরে দুটি সামরিক অবস্থান এবং রাফায়েল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স-এ বোমা হামলা করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। তবে এসব হামলায় হতাহত হয়েছে কি না তা বিস্তারিত বলা হয়নি।

হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের ধারাবাহিকতায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিক সদস্য রয়েছেন।
 
গত কয়েকদিন ধরে ইসরাইল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা পালটা হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে। আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলি সেনাবাহিনী সোমবার সকালে লেবাননে প্রায় ১৫০টি বিমান হামলা চালিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লেবাননের বন্দর শহর বাইব্লোসের পূর্বে একটি জনবসতিহীন পাহাড়ে একটি রকেট আঘাত হানে।
 
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৫০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করেছে। হিজবুল্লাহর স্থাপনাগুলো লক্ষ্য করে ‘আগাম হামলা’ চালানো হয়েছে।
 
ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে দক্ষিণ ও পূর্ব লেবাননের অধিবাসীদের হিজবুল্লাহর এলাকা থেকে সরে যেতে বলা হচ্ছে। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতের মানুষেরা বলছেন, তাদের মোবাইলে টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে যে তারা যেন তাদের অবস্থান দ্রুত ত্যাগ করেন। তবে লেবানন সরকার ইসরাইলি বাহিনীর এমন হুঁশিয়ারি ও বার্তায় কান না দেয়ার আহ্বান জানিয়েছে। দেশটির তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি জনগণের এই আহ্বান জানান।

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit