বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলে নিযুক্ত চীনা দূতাবাস এক বিবৃতিতে এই আহ্বান জানায়। বিবৃতিতে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে বা নিরাপদ এলাকায় স্থানান্তরিত হতে বলেছে চীনা কর্তৃপক্ষ।

এর আগে গত মাসে ইসরায়েলি হামলায় এক শীর্ষ হামাস নেতা নিহত হওয়ার পর চীন নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছিল।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয়। গত কয়েকদিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে। অপরদিকে হিজবুল্লাহও পাল্টা রকেট হামলা চালাচ্ছে।

চীনা নাগরিকদের সতর্ক করে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েল এবং লেবানন সীমান্তের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সেখানে ঘন ঘন সামরিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এখন গুরুতর, জটিল এবং অপ্রত্যাশিত হয়ে উঠেছে।

এর আগে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর শনিবার এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানানো হয়। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দফতর। সূত্র: জেরুজালেম পোস্ট

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit