বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

লেবাননে সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস ঘোষণা করেছে, সম্প্রতি যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। 

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে আল জাজিরা সোমবার (২৩ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে। 

এনএনএ আরও বলেছে, শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট জেলাগুলোকে বন্ধের বিষয়ে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে, লেবানিজ ইউনিভার্সিটির দক্ষিণের শহর সিডন, নাবাতিহ এবং টায়ারে থাকা শাখাগুলো বন্ধের ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি লেবাননের বৈরুতের শহরতলিতে ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি এই হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডারসহ ৩৭ জন নিহত হন। 

প্রতিশোধ নিতে রবিবার (২২ সেপ্টেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছোঁড়ে লেবাবনের সশস্ত্র গোষ্ঠীটি।

হিজবুল্লাহর মুহুর্মুহু এই রকেট হামলায় ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিসহ আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit