রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

নারায়ণগঞ্জে দেশ টিভির সাংবাদিক বিল্লাল হোসেনের ওপর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : পেশাগত দায়িত্ব পালন করে সহকর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাংবাদিক বিল্লাল হোসেন। এসময় দুর্বৃত্তদের হামলায় তিনি আহত হয়েছেন। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নগরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে রুবেল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিল্লাল হোসেন বেসরকারি টেলিভিশন দেশ টিভি ও খবরের কাগজ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

আহত বিল্লাল হোসেন বলেন, তিনি ও তার এক সহকর্মী পেশাগত দায়িত্ব পালন শেষে শহরের মিশনপাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে সেখানে চার থেকে পাঁচজন এসে তিনি সাংবাদিক কিনা জানতে চান। সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে (বিল্লাল) এলোপাতাড়ি পেটানো শুরু করেন তারা। 

একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড় দিলে অন্য সাংবাদিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

বিল্লাল হোসেন বলেন, তার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। যারা হামলা করেছেন, তাদের তিনি চেনেনও না। তার ধারণা, সাংবাদিকতার কারণে এ হামলা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

বিল্লালের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit