শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

বিরল অসুখে আক্রান্ত আলিয়া ভাট

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন আলিয়া ভাট। সম্প্রতি জানা গেলো এক বিরল অসুখে (অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার) ভুগছেন প্রতিভাবান এ অভিনেত্রী। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের এক গুরুতর অসুখের কথা প্রকাশ করেছেন আলিয়া ভাট। ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ নামের এ অসুখটিতে অভিনেত্রী নাকি ছোট থেকেই ভুগছেন। 

এই অসুখের উপসর্গ কেমন, এবং কীভাবে তাকে ভুগতে হয়, সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া।

তিনি বলেন, এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে। তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কাজ করতে হয়, যা দ্রুত করা যায়।

এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান। অভিনেত্রীর কথায়, আমার বিয়ের দিন মেকআপ আর্টিস্ট বলেছিলেন, আলিয়া এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। আমার বিয়ের দিন আপনাকে কখনও দুই ঘণ্টা দেব না। কারণ, আমি বিয়েটা উপভোগ করতে চাই।

উল্লেখ্য, আলিয়া ২০২২-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন। বর্তমানে তিনি ‘জিগরা’ ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। হাতে একের পর এক কাজ এখন আলিয়া ভাটের। তারই মাঝে মেয়েকেও দিতে হচ্ছে অনেকটা সময়। তাই নিজের জন্য বিন্দুমাত্র সময় নেই বলে দাবি করেন আলিয়া ভাট।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit