সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট

কুয়েত, জর্ডান, বাহরাইনে একযোগে ইরানের অতর্কিত হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৭ Time View

ডেস্কনিউজঃ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে বুধবার (১০ মে) সকালে কুয়েত, জর্ডান এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।ব্রেকিং নিউজ

আইআরজিসি বলেছে, জর্ডানে তারা একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। জর্ডানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

দেশটির সামরিক বাহিনী বলেছে, আমরা ইরান থেকে আজরাকের দিকে আসা পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ভূপাতিত করেছি। এর কারণে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর ‘ফিফথ ফ্লিট’কে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি কুয়েতেও বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। দেশটি জানিয়েছে, তারা শত্রুপক্ষের আকাশযান প্রতিহত করেছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান।

আইআরজিসি দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে ২১টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের এসব দেশে হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাদ আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দেয়া হবে।

কিউএনবি/বিপুল/১০.০৬.২০২৬/বিকাল ৪.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit