শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শরীয়তপুর পৌরসভার বেশীর ভাগ সড়কেরই বেহাল দশা, ভোগান্তী চরমে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভার বেশির ভাগ পাকা সড়কের বেহাল দশা। খানাখন্দ ও গর্তে ভরা এসব সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে জনসাধারণ। জনমনে বাড়ছে ক্ষোভ। বৃহদাকার ব্যয়ে নির্মিত রাস্তাও টেকসই হয়না দুই এক বছর।শরীয়তপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে শরীয়তপুর পৌরসভা জেলা শহরের ২৫ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ৬৫ হাজার মানুষের বসবাস এই পৌরসভায়। পৌরসভাটি ‘গ’ শ্রেণি থেকে ধীরে ধীরে ‘ক’ শ্রেণিতে উন্নিত হয়েছে তাও দেড় যুগ আগে। পৌরসভার শ্রেণি পরিবর্তন হলেও পৌরবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। এই পৌরসভায় ৩৭৩ কিলোমিটার পাকা ও আধা পাকা রাস্তার বেশীর ভাগই খানখন্দ ও গর্তে ভরা। পরিকল্পিত সড়ক নির্মাণ ও পানি নিস্কাসনের অভাবে এমন সমস্যা হয় বলে জানিয়েছেন পৌর প্রকৌশল বিভাগ।

পৌর এলাকার অটোবাইক চালক হেলাল ফকির জানায়, সে পৌরসভার ৮ নং ওযার্ডের বাসিন্দা। প্রতিদিন যাত্রিদের গন্তব্যে পৌঁছে দেওয়াই তার কাজ। পৌরসভার অলিগলি তার চেনা। তবে পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে শরীয়তপুর সরকারি কলেজ ও আংগারিয়া বাজার থেকে রাজগঞ্জ পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা ছাড়া গাড়ি চলাচলের উপযোগী আর কোন রাস্তা তার চোখে পড়েনি।বিভিন্ন পাইকারী দোকান থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে মালামাল পৌঁছানের কাজে নিয়জিত ভ্যান চালক কাশেম জানায়, শরীয়তপুর পৌরসভার পালং, দাসাত্তা, আটং, স্বর্ণঘোষ, রাজগঞ্জ, কাগদী, ধানুকা, বালুচড়ার রাস্তায় ঝুঁকি নিয়ে মালামাল বহন করি। রাস্তার অবস্থা এতোই খারাপ যা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। এই সকল রাস্তায় গেলেই ফিরে এসে ভ্যান মেরামত করতে হয়। রাস্তা খারাপ হওয়ার কারণে পরিশ্রম ও বেশী হয়।

শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেল হোসেন ঢালী বলেন, রাস্তা নির্মাণের পরপরই ভেঙ্গে যায়। কারণ পরিকল্পিত ড্রেনেজ না থাকায় যত্রতত্র পানি জমে থাকায় এই সমস্যা হয়। পরবর্তীতে পরিকল্পিত ড্রেনেজ ও আরসিসি রাস্তা নির্মাণ করা হলে এ সমস্যার সমাধান হবে।শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সোহেল বলেন,শরীয়তপুর পৌরসভার পানি নিস্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজ কার্যক্রম শুরু হয়েছে। যে সকল রাস্তায় খানাখন্দ দেখা দিয়েছে সে সকল স্থান চিহ্নিত করে আরসিসি সড়ক করা হবে। তা হলেই সমস্যার সমাধাণ হবে। তবে এজন্য জনসাধারণকে ধৈয্য ধারণ করতে হবে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit