বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের ব্যবস্থাপনা সম্পাদক পাল্কি শর্মাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা উচিত।’


প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ‘বিতর্কের বিষয়’ হয়ে দাঁড়িয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে জনসমক্ষে কথাও বলেছেন।
বাংলাদেশ ও ভারত চলমান এই পরিস্থিতি কীভাবে কাটিয়ে উঠেতে পারে- সে বিষয়ে জানতে চাইলে বিক্রমাসিংহে বলেন, 

প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, জনগণের আস্থা ফেরাতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক, এ বিষয়ে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা (বাংলাদেশের) বিদেশে চলে গেছেন। তারা বিদেশেই থাকেন। আমি অগ্রাধিকার দেব বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে।

 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ফার্স্টপোস্টকে আরও বলেন, শেখ হাসিনা দেশের বাইরে থাকলে তাকে দেশের বাইরে থাকতে দিন। আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত আসতে হবে। সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে। আমরা সবাই চাই, বাংলাদেশ স্বাভাবিক অবস্থার দিকে মনোনিবেশ করুক।উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে যখন জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন, তখন একই ধরনের পরিস্থিতিতে (বাংলাদেশের মতো) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছিলেন বিক্রমাসিংহে।

রাজনৈতিক সমঝোতা এবং শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন বিক্রমাসিংহে। আগামী শনিবার ফের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে শ্রীলঙ্কা, যেখানে নতুন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে।
সূত্র: ফার্স্টপোস্ট

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit