বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

যুদ্ধ শেষ করতে `বিজয় পরিকল্পনা` প্রস্তুত: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ‘বিজয় পরিকল্পনা’ পুরোপুরি প্রস্তুত করেছে কিয়েভ। 

বুধবার কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। 

জেলেনস্কি বলেন, “আজ আমরা বলতে পারি যে আমাদের বিজয় পরিকল্পনা, সমস্ত পয়েন্ট, সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।”

দৈনিক সান্ধ্য ভাষণে তিনি বলেন, “সবকিছু ঠিক করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এটি বাস্তবায়নের সংকল্প।”

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৩০ মাসেরও বেশি সময় ধরে চলছে এবং জেলেনস্কির ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে এবং মস্কো পূর্ব ইউক্রেনের অভ্যন্তরে কিছুদূর অগ্রসর হয়েছে এমন সময় এই ঘোষণা এসেছে।

জেলেনস্কি আরও বলেন, “শান্তির কোনো বিকল্প হতে পারে না, কোনোভাবে যুদ্ধ বন্ধ রাখা হলে বা অন্য কোনো কারসাজি করা হলে তা কেবল রাশিয়ার আগ্রাসনকে আরেক স্তরের দিকে নিয়ে যাবে। আমাদের ইউক্রেনের জন্য এবং ফলত সমগ্র ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা দরকার।”

জেলেনস্কি বলেন, তিনি নভেম্বরে যুদ্ধ শেষ করার লক্ষ্যে তার রূপরেখা তুলে ধরতে আরেকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের কথা ভাবছেন, যেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে “বিজয় পরিকল্পনা” আলোচনা করবেন বলে জানিয়েছিলেন জেলেনস্কি।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit