বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ঢাবি হলে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা গেছেন। বুধবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম তোফাজ্জল, তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠাল তলি ইউনিয়নে। জানা গেছে, তার বাবা-মা কেউ জীবিত নেই।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকে ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু ফোন নম্বর মুখস্ত বলে দেন, যেগুলো সঠিক বলে প্রমাণিত হয়। এতে সন্দেহ আরও বাড়লে তাকে মারধর করা হয় এবং পরে ক্যান্টিনে খাওয়ানো হয়। দীর্ঘ জেরার ফলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, যার পর তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং নিয়মিত ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেন, সেখান থেকেই তিনি হলে ঢুকে পড়েছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit