বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাজনৈতিক কোন উদ্দেশ্য হাসিল নয় নৈতিক দায়বদ্ধতা থেকে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করছি—সারজিস আলম।

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জেলায় জেলায় শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় সভাকে রাজনৈতিক বা সাংগঠনিক সভা হিসেবে প্রচার করে আমাদেরকে বিব্রত করা হচ্ছে। আমরা নৈতিক দায়বদ্ধতা থেকে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করছি মাত্র।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুরের নিহত ও আহতদের পরিবারের সাথে আজ বুধবার বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে আট ভাগে বিভক্ত হয়ে প্রতিটি জেলা সফর করিছ। আমরা স্রেফ সংকটাপন্ন পরিবারগুলোর পাশে দাড়াতে চেয়েছি। এর বাইরে কিছুই নয়।

মূলত আমাদের দায়বদ্ধতা থেকে ওই সকল সংকটাপন্ন পরিবারের খোজ-খবর নিয়ে জেলা প্রশাসন ও সরকারকে অনুরোধ করা। আপনারা আমাদের পাশে থাকলে সাধ্যমতো দেশের সার্বিক বৈষম্য নিরসনে আপ্রাণ চেষ্টা করে যাব। আর আমরা সকলে মিলে মিশে যদি বৈষম্য বিরোধী আন্দোলনের মতো কাজ করে যাই তাহলে নিশ্চয়ই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সমতার।

এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক হৃদয় হোসেন, বশিরুজ্জামান, শ্যামলি সুলতানা জসি, মো: ইসমাইল হোসেন রুদ্র প্রমূখ।
এর আগে সকাল ১১ টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে বৈঠক, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক ও আন্দোলনে শরীয়তপুরের নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা।

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit