বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাজিরায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্পের শস্য কর্তন ও মাঠ দিবস উদযাপন

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটির আওতায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার দুপুর ১২টায় জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের মিরাশার গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক মো. হজরত মাদবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওমর ফারুক, আইএফডিসির ফিল্ড সুপারভাইজার মো. নামজুল হক, জেলা সমন্বয়ক মোজাম্মেল শেখ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন হাওলাদারসহ ৩০ জন কৃষাণ কৃষাণী। ইউএসএইড এর অর্থায়নে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রযুক্তি প্রকল্পটি বাস্তবায়ন করছে আইএফডিসি।

মাঠ দিবসে উন্নত জাতের টার্কি ও হ্যাপিডেন্স জাতের শশা চাষে সফলতা লাভকারী কৃষাণি কল্পনা আক্তারের শশা প্রদর্শন করা হয়। শশা চাষ করে তিনি বিঘা প্রতি ৩ লাখ টাকা আয় করতে সক্ষম হয়েছেন বলে জানানো হয়। অধিক ফলন ও নিরাপদ কৃষি উৎপাদনই এই প্রকল্পের উদ্দেশ্য। মাঠ দিবসের মাধ্যমে অন্যান্য কৃষকদেরকেও উন্নত জাতের নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করা হয়।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit