মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হঠাৎ চুল পড়ার পরিমাণ বেড়ে গেলে কী করবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পূজার সময় এসে গেছে। আর কিছু দিন পরেই পুজো। দ্রুত মেদ ঝরাতে কখনো উপোস করে থাকছেন। কখনো বা ইন্টারনেট ঘেঁটে নিজের মতো খাবারের তালিকা তৈরি করে নিচ্ছেন। আবার অন্য একটি সমস্যাও মাথাচাড়া দিয়ে উঠেছে। চুল পড়ার পরিমাণ বেড়ে গেছে। এমনিতে সারা বছরই চুল পড়ে। তবে তার পরিমাণ এত নয়। তা হলে হঠাৎ হলো কী? পুষ্টিবিদরা বলছেন, চুল পড়া ও দ্রুত ওজন ঝরানো— দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তবে অনেকেই হয়তো জানেন না— এ দুইয়ের মধ্যে যোগসাজশ রয়েছে।

আপনি ইচ্ছে করলে হুট করে প্রতি দিনের ডায়েট থেকে খাবার বাদ দিয়ে দেবেন। এতে আপনার প্রয়োজনীয় খনিজের ঘাটতি থেকে যায়। যে কারণে চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে। তবে ডায়েট করেও এ সমস্যা বশে রাখা যায়। 

জেনে নিন কীভাবে ডায়েট করে এ সমস্যা সমাধান করা যায়— 

১. পুষ্টিবিদেরা বলছেন, আপনার খাদ্যতালিকায় আয়রনসমৃদ্ধ খাবার রাখুন। এতে চুলের ফলিকলে অক্সিজেন সরবরাহ ভালো হয়, যা নতুন চুল গজাতেও সাহায্য করে। পালংশাক, ডাল, সজনেশাক বা ডাঁটার মতো খাবার আয়রনের উৎস।

২. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হলো চুলের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিসি, আখরোটের মতো খাবারে এ উপাদান প্রাকৃতিকভাবেই রয়েছে। চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করে এটি।

৩. পর্যাপ্ত ঘুম না হলে যেমন ওজন বেড়ে যায়, তেমনি চুল পড়ার পরিমাণও বৃদ্ধি পেতে পারে। ঘুমের ঘাটতি হলে হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া প্রোটিন, ফাইবার, বায়োটিন, ফসফরাস, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ়ের মতো খনিজেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। চুলের সৌন্দর্য ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit