মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ছুটির দিনে কী আছে আপনার ভাগ্যে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ: প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। ব্যবসায় লাভভাব হতে পারেন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয়-সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। আজ যে কোনো কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ধৈর্য বজায় রেখে চলুন।

বৃষ: নিজের কেরিয়ারের প্রতি নজর দিতে হবে। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। কাছের মানুষের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। অর্থ-সম্পদ নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। ব্যবসায়িক কাজে বড় ভাইয়ের সঙ্গে বিদেশ যাওয়ার যোগ আছে। দু’ হাতভরে টাকা-কড়ি আসতে পারে।

মিথুন: ছুটির দিনে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ দিন। দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা হবে পরিবার নিয়ে। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। কাজের মূল্যায়ন না পাওয়ায় হতাশা বিরাজ করবে। হঠাৎ বাড়িতে অতিথি আসায় অনেক খরচ বেড়ে যাবে। সেইসঙ্গে শারীরিক অসুস্থতার কারণে একবারে হাতখালি হয়ে যেতে পারে।

কর্কট: জমি ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আইনগত জটিলতায় ভোগান্তি হতে পারে। প্রশাসনিক ব্যক্তির দ্বারা আক্রোশমূলক হয়রানির আশঙ্কা রয়েছে।

সিংহ: ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকবেন। অংশীদারি কাজে সাফল্য লাভের যোগ প্রবল। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পেতে পারেন।

কন্যা: নির্দিষ্ট কারো সম্পর্কে অনুভূতি আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে। তবে এ বিষয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই। দিনের শেষে অনেকগুলো উপলব্ধি হবে। যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কেমন অনুভব করছেন এবং তারপরে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন।

তুলা: একসঙ্গে একাধিক কাজ না করাই ভালো। নিজের মনকে একটি নির্দিষ্ট কাজে নিবেদিত করুন। ইতোমধ্যে যে কাজ চলছে তা শেষ করুন। এরপরে নতুন কিছু করুন।

বৃশ্চিক: দিনটি উপভোগ করতে পারবেন। সমস্যায় পড়লে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। আজ সাবধানে চলাফেরা করবেন।
 
ধনু: অন্যের ওপর ভরসা করা যাবে না। আরও উদ্যোগী হতে হবে। নিজের দক্ষতার প্রতি সুবিচার করতে হবে। কাজের চাপে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। বন্ধুর কাছ থেকে বিশেষ কোনো উপহার পেতে পারেন।

মকর: কাজে বাধা আসার আশঙ্কা রয়েছে। শারীরিক সমস্যা হতে পারে। সংসারে অশান্তি এড়িয়ে চলতে সাবধানে সব কিছু মোকাবিলা করুন। মন ভালো রাখতে প্রিয়জনের সঙ্গে একটু ঘুরতে যেতে পারেন।

কুম্ভ: নিজের লক্ষ্যে সফল হওয়ার সম্ভাবনা কম। সফল না হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার যোগ আছে।
 
মীন: আপনার চারপাশে যা ঘটছে তার অংশ হয়ে উঠুন। আপনি যদি নিজে চেষ্টা না করেন তাহলে দূরত্ব অনুভব করবেন। যদি এমন কিছু থাকে যা আপনাকে অস্বস্তিতে ফেলে, তবে তা করবেন না। মা-বার দিকে বিশেষ নজর দিন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit