বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ফুলবাড়ীতে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে আব্দুর রহমান ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল দশটায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মোট ৮ টি দল খেলায় অংশগ্রহণ করে। বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী দলকে একটি ছাগল ও রানার্সআপ দলকে একটি রাজহাঁস পুরস্কার দেওয়া হয়। খেলায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা-ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন,শিবনগর ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু, মহিলা ইউপি সদস্য মঞ্জু আরা বিউটি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা বেলালউদ্দিন ডেবিট, শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাজিদুর রহমান সাজু। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন সাংবাদিক আল-আমিন বিন আমজাদ,শাহাজান আলী, আশরাফুল আলম,শিপন, জাহাঙ্গীর আলম,সোহাগ কিবরিয়া।

মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন জনি, রায়হান, রাফি, আশু, হামিম সোহেল। ফাইনাল খেলায় দাদপুর সেভেন স্টার ক্লাব ও ফাইভ স্টার ক্লাব অংশগ্রহণ করেন, খেলা অমীমাংসিত থাকায় ট্রাইবেকারের মাধ্যমে ফাইভ স্টার ক্লাব বিজায় অর্জন করে চ্যাম্পিয়ন হয়, রানার্সআপ হয় দাদপুর সেভেনে স্টার ক্লাব। শেষে বিজয়ী দলকে একটি ছাগল ও রানার্সআপ দলকে একটি রাজহাঁস পুরস্কার দেওয়া হয়। খেলার আয়োজনে ছিল ফাইভ স্টার ক্লাব।

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit