শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয় নবি মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন হিসেবে শরীয়তপুর জেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন ও জেলা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির যৌথ আয়োজনে শরীয়তপুরের ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।


আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবদুল হাদি মোহাম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুদ্দিন গিয়াস, ইসালামী ফাউন্ডেশনের ডিডি ড. মুহাম্মদ আবু তালহা, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাবেক আমির শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান প্রমূখ।

র‌্যালিতে অংশগ্রহণ করেন ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি শরীয়তপুরের সভাপতি মাওলানা নেছার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাওলনা নেছার উদ্দীনসহ ওলামা মাশায়েখগন ও ধর্মপ্রাণ মুসলমানগন। আলোচনা সভায় আলোচকগন মহা নবি হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শকে অনুস্মরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহবান জানান। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। জেলা সদর ছাড়াও অন্যান্য উপজেলায়ও ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit