শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

বাগদান হওয়ার পরেও কেন বিচ্ছেদ হয় অভিষেক-কারিশ্মার?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : এক সময় অভিষেক বচ্চন ও কারিশ্মা কাপূরের প্রেমের চর্চা ছিল বলিউডে। দীর্ঘ দিনের গভীর প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায়নি। দুই পরিবারের মধ্যে কথাবার্তাও পাকা হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও ভেঙে যায় দুই তারকার সম্পর্ক। অমিতাভ বচ্চনের জন্মদিনে বাগদান সেরেছিলেন অভিষেক ও কারিশ্মা। তার ঠিক এক মাস পরেই ভেঙে যায় সম্পর্ক। কেন সম্পর্ক ভেঙেছিল তা নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে জয়া বচ্চন নিজেই বিচ্ছেদের কারণ স্পষ্ট করেছিলেন।

কিন্তু কেন সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন অভিষেক? ‘হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া হ্যায়’ছবির শুটিংয়ের সময় অভিষেক ও কারিশ্মাকে খুব কাছ থেকে দেখেছিলেন প্রযোজক সুনীল দর্শন। প্রযোজক এই প্রাক্তন জুটির বাগদানে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু অভিষেক ও কারিশ্মা কখনোই পরস্পরের জন্য উপযুক্ত বলে মনে করেননি। ছবির সেটে প্রায়ই দুজনকে ঝগড়া করতে দেখতেন সুনীল দর্শন। সংবাদমাধ্যমের কাছে প্রযোজক জানিয়েছিলেন, মানুষ হিসাবে দুজনেই ভাল। কিন্তু তারা পরস্পরের সঙ্গে থাকার জন্য উপযুক্ত নন। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে তর্ক লেগেই থাকত।

তবে আরও একটি গুঞ্জনও শোনা যায়। অভিষেক ও কারিশ্মার সম্পর্কে নাকি অভিনেত্রীর মা অর্থাৎ ববিতা বেশ কিছু বিষয়ে নাক গলাতেন। ক্রমে প্রাক্তন জুটির সম্পর্ক নাকি তিক্ত হতে থাকে। সেই সময় বচ্চন পরিবারের আর্থিক অবস্থা সামান্য দুর্বল হয়েছিল। তাই কারিশ্মাকে নিয়ে নাকি চিন্তায় পড়েছিলেন ববিতা। তবে দুজনের কেউ কখনও মুখ খোলেননি এই বিষয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit