শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

বিজয়ের সিনেমার আয় ১০ দিনে ৫০০ কোটি পার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : ভেঙ্কট প্রভুর নির্মানে এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করে। এর আগে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করে তামিল সিনেমা ‘লিও’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমা আয় করেছিল ১৪৬ কোটি রুপি।

‘লিও’ তেও অভিনয় করেন থালাপাতি বিজয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (৯৮ কোটি রুপি)। তৃতীয়, চতুর্থ, পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে— ‘২.০’ (৯৫ কোটি রুপি), ‘জেলার’ (৯১.২ কোটি রুপি), ‘কাবিল’ (৮৭.৫ কোটি রুপি)। বক্স অফিসে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমার জয়জয়কার এখন।

মুক্তির ১০ দিনেই এর আয় শুনলে অবাক হবে যে কেউ। স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ২১৭.২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৩৩.৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩৫১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি ২০ লাখ টাকার বেশি)।

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ। এর মধ্যে থালাপাতি বিজয় ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। মুক্তির আগেই সিনেমাটি আয় করে ১৮৫ কোটি রুপি।
 
এই সিনেমায় পারিবারিক আবেগ, অ্যাকশন, হিউমার, ড্রামা, টুইস্ট সবই আছে। আছে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর গল্প। এতে অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit