সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম

বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী করলে,কাউকে ছাড় দেয়া হবেনা – ব্যারিস্টার কায়সার কামাল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি‘র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করলে কাউকে ছাড় দেয়া হবেনা এমন হুসিয়ারী উচ্চারন করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রিয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আজ রবিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে দুর্গাপুরের শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া এর সভাপতিত্বে, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ এর সঞ্চালনায়, দূর্গাপুরের শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলাম সহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ১মি. নীরবতা পালন শেষে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান। অন্যদের মধ্যে আলোচনা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুর্গাপুর উপজেলার নেতা রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদোয়ান আহমেদ, তাজনীন জাহান পুন্য ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ। প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের রাজনীতি ও অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে দিয়েছেন। লুটপাটের নামে ভুয়া মেঘাপ্রকল্পে নামে হাজার হাজার কোট টাকা লুটকরে বিদেশে পাচার করেছেন।

দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিনত করেছেন। বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলের নেতাকর্মীকে গুম করে আয়না ঘরে আটকে রেখেছেন। বিগত দিনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আন্দোলনে নিহত শহীদদের বিনিময়ে আমরা তা ফিরে পেয়েছি। গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলা থেকে নিহত শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলাম এর পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit