মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত, পণ্য খালাস ব্যাহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবারও অব্যাহত থাকায় উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি পরবর্তী নিম্নচাপে রূপ নেয়ায় মোংলাসহ সুন্দরবন উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারি বৃষ্টিতে চরমভাবে ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস, বোঝাই ও পরিবহণের কাজ।

বর্তমানে বন্দরের ৭টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে, তার মধ্যে দুটি সারবাহী জাহাজ। বৃষ্টির সময় সারবাহী জাহাজে কাজ বন্ধ রাখাতে হচ্ছে। এ দিকে গত ২৪ ঘণ্টায় মোংলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ‘নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।’

অপরদিকে টানা ভারি বর্ষণে এখানকার জনজীবনে তার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টির পানিতে নিচু এলাকায় জলাবদ্ধতাসহ চিংড়ি ঘের তলিয়ে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
ভারি বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় সুন্দরবনের করমজলসহ দর্শনীয় স্পট ও পর্যটন কেন্দ্র পর্যটক শূন্য হয়ে পড়েছে বলে জানান বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

মোংলা বন্দরের হারবার বিভাগের মো. সজিব মিয়া বলেন, ‘বন্দরে ৭টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। বৃষ্টি হলে সার খালাসের কাজ বন্ধ রাখতে হচ্ছে। তবে বন্দরের জেটির অভ্যন্তরে সব কার্যক্রম ও পরিবহন চলমান রয়েছে।’ 

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit