মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

নখের উপকারী তেল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নখের আর্দ্রতা হারাতে রখ ভঙ্গুর ও মলিন দেখায়। প্রতিকার হিসেবে রাতে ঘুমাতে যাওয়ার আগে নখের ওপরে এবং চারপাশে ভালো করে তেল লাগিয়ে নিন। এক্ষেত্রে প্রাকৃতিক তেল বেশ উপকারী। নখের পুষ্টি ও শক্তি জোগায়। এতে নখের কিউটিকল আর্দ্র থাকে, দ্রুত বৃদ্ধি পায় এবং চকচকে হয়।

নারিকেল তেল

নখের সমস্যার সমাধানে নানা ভূমিকা রাখে এই তেল। এতে আছে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ও ‘অ্যান্টিমাইক্রোবিয়াল’ উপাদান যা নখের সংক্রমণ কমায়, নখের বৃদ্ধি ভালো রাখে, ফাটা কমায়, নখ মজবুত, মসৃণ ও সুস্থ রাখে।

ক্যাস্টর অয়েল

অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ। এটা রক্ত সঞ্চালন বাড়ায়, কিউটিকল আর্দ্র রাখে এবং নখের বৃদ্ধিতে সহায়তা করে। এ ছাড়াও আছে ‘রাইসিনোলিয়েক অ্যাসিড’ যা নখ সুদৃঢ় করতে সহায়তা করে।

লবঙ্গ তেল

‘মাইক্রোবায়োলজি জার্নাল’-এ প্রকাশিত এর গবেষণায় দেখা গেছে, লবঙ্গ তেল ছত্রাক ও ব্যাক্টেরিয়া বিরোধী। যা নখের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এটা নখের সামগ্রিক সুস্থতা রক্ষা করে, নখের প্রদাহ ও যে কোনো অস্বস্তি উপশম করতে পারে।

ভিটামিন ই তেল

ভঙ্গুর, রুক্ষ বা হলদে নখের যত্নে ভিটামিন ই তেল উপকারী। এর আর্দ্রতা রক্ষাকারী উপাদান নখ মসৃণ ও আর্দ্র রাখে। কিউটিকলের ক্ষয়পূরণ, প্রদাহ হ্রাস ও নখের ভিত শক্ত করতে সাহায্য করে।

জলপাইয়ের তেল

নখের বৃদ্ধি, ফাটা ও ভঙ্গুরভাব কমাতে উপকারী। এতে আছে ফ্যাটি অ্যাসিড যা চুল, ত্বক ও নখের আর্দ্রতা ধরে রাখে। তাই ত্বক পরিচর্যার রুটিনে এ ধরনের তেল যুক্ত করা যায়।

তথ্যসূত্র : হেলথশটস ডটকম

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit