বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিলেটে খুতবা পড়ার সময় ইমামের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : সিলেটে জুমার নামাজের খুতবা পড়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন এক মসজিদের ইমাম ও খতিব। 

আজ শুক্রবার জেলার গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মারা যাওয়া ইমাম ও খতিবের নাম মুহিবুল হক। তিনি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুলতান আহমদ মজনু।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে আজ শুক্রবার জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন মুহিবুল হক। নামাজ পড়েই এলাকাবাসী রাজকীয়ভাবে বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন তিনি। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহিবুল হক। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ মজনু বলেন, আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। আজ আমাদের গ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায়ের আয়োজন করা হয়েছিল। বিদায় অনুষ্ঠান হওয়াতে তার পরিবারের লোকজন এসেছিলেন। কিন্তু দ্বিতীয় খুতবা পড়ার সময় হঠাৎ করে মিম্বর থেকে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit