শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু উচ্চ বিনিয়োগ সম্ভাবনা না ঝুঁকি মালিতে গুপ্তচরবৃত্তি, ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস মমতার তৃণমূলের নতুন কমিটি, স্বপদেই বহাল অভিষেক কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে হবে: রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভয়ংকর দানবের পতনের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে। শেখ হাসিনা চেয়েছিলেন বন্দুকের গুলিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতায় থেকে যাবেন। তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের হাতে ৮শ গুম হয়েছেন, অসংখ্য নিহত হয়েছেন। প্রতিটি গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। শুক্রবার দুপুরে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনাজপুরে গুলিতে আহত আব্দুর রশিদের শিশু কন্যা ও তার পরিবারকে দেখতে যান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। দিনাজপুর শহরের রাজবাড়ী কাটাপাড়া এলাকায় আব্দুর রশিদ ও তার স্ত্রী রোকেয়া বেগম রত্না এবং তাদের শিশু কন্যাদের খোঁজখবর নেন। এ সময় আহত পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব কবি রিজভী। 
এসময় রুহুল কবির রিজভীর সাথে বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আরিফুর রহমান তুষার, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল,সাধারণ সম্পাদক বখতিয়ার আহাম্মেদ কচি প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে রুহুল কবির রিজভী দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পাহাড়পুরস্থ বাসভবনে ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে নিহত বাবুর স্ত্রী শারমিনের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। নিহত বাবুর বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit