মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

ক্রিকেটে ফিরছেন মাশরাফী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : এবার লম্বা সময় ধরেই মাঠের বাইরে মাশরাফী বিন মোর্ত্তজা। আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা থাকলেও রাজনীতি থেকে নাটকীয় ভাবে দূরে সরে যাওয়ায় সেটাও অনিশ্চিত। যদিও ভক্তদের জন্য সুখবর মাঠে ফিরছেন মাশরাফী তবে, বাংলাদেশে নয় খেলবেন যুক্তরাষ্ট্রে। সোমবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টি-১০ মাস্টার্স লিগে সরাসরি চুক্তিতে মাশরাফীকে দলে নেয় ডেট্রইট ফ্যালকনস। আগামী মাসে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এই দলের মালিকানা আবার বিপিএল দল সিলেট স্টাইকার্সের মালিকদের অধীনে।

একই টুর্নামেন্ট দল পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানও। তিনি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। এই দলটি আবার বসুন্ধরা গ্রুপের মালিকানার অধীনে। বিপিএলের রংপুর রাইডার্সে খেলা সোহান সেই যোগসূত্রেই খেলবেন যুক্তরাষ্ট্রে। মাশরাফীর দলে আরও আছেন সাবেক দুই ক্রিকেটার আবদুর রাজ্জাক ও সৈয়দ রাসেল।এদিকে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

ছাত্র আন্দোলনকে গণমানুষের আন্দোলনে পরিণত করার পেছনে সামাজিক মাধ্যমের ছিল প্রত্যক্ষ ভূমিকা। অনেকে সরাসরি অংশ নিতে না পারলেও গণঅভ্যুত্থানে সরব ছিলেন সামাজিক মাধ্যমে। েবাংলাদেশ জাতীয় দলের বহু ক্রিকেটার একাত্মতা প্রকাশ করেন ছাত্র-জনতার সঙ্গে। হানাহানি, সংঘাত বন্ধের আহ্বান জানিয়েন কেউ কেউ। তবে, পুরো সময় নিশ্চুপ ছিলেন মাশরাফী। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের ব্যর্থতা মেনে নেন মাশরাফী।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit