মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা

নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে সান্ত্বনার জয় শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের শুরুটা হয়েছিল দারুণ, কিন্তু শেষটা হলো লজ্জানক পরাজয়ে। কোচ ব্র্যান্ডন ম্যাককালামের অধীনে এমন হার আর দেখেনি ইংলিশরা। মাঝপথে শ্রীলঙ্কা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোয় তাদের এমন হার। বিশেষ করে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির ভূমিকা এতে সবচেয়ে বেশি।  

দ্য কিয়া ওভালে পাঁচ দিনের টেস্ট চার দিনে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সেই জয়টাও এলো ৮ উইকেটের বড় ব্যবধানে। এই জয়ে ধবলধোলাই এড়াল লঙ্কানরা। ঘরের মাটিতে তিন টেস্টের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।

এই ম্যাচটা জিতলেই ২০ বছরে এই প্রথম ঘরের মাটিতে কোনো ম্যাচ না হারার রেকর্ড গড়ে ফেলতো ইংল্যান্ড। কিন্তু কঠিন এক সিরিজ হাসিমুখে শেষ করে ইংলিশদের সেই আশার গুঁড়ে বালি ছিটিয়ে দিল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে টানা ১০ ম্যাচ পর জয় পেল লঙ্কানরা।

মূলত দ্বিতীয় ও তৃতীয় দিনের বাজে পারফরম্যান্সের কারণে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। যার জের থাকে চতুর্থ দিনের শুরুতেও। ২১৯ রানের লক্ষ্যে নেমে তৃতীয় দিনের শেষে ১ উইকেটে ৯৪ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে তাদের লক্ষ্য দাঁড়ায় ১২৫ রান। আগের দিনের অপরাজিত ব্যাটার কুশল মেন্ডিস (৩৯) আজ দিনের শুরুর দিকে গাস অ্যাটকিনসনের বলে শোয়েব বশিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তখনও ১১১ রান লাগতো।  

কিন্তু নিশাঙ্কা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস মিলে বাকিটা সামলে নেন দারুণভাবে। নিশাঙ্কা তুলে দেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। দ্বিতীয় সেঞ্চুরি পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ৩ বছরের বেশি সময়।

নিশাঙ্কা অবশ্য একবার ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু হাফ-চান্স কাজে লাগাতে পারেননি থার্ডম্যান অঞ্চলে থাকা বশির। অবশ্য ততক্ষণে ম্যাচ ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে গেছে। নিশাঙ্কা ম্যাচ শেষ করে আসার পথে ১২৭ রানে অপরাজিত থাকেন। ম্যাথিউস ব্যাট করছিলেন ৩২ রানে। তাদের অবিচ্ছিন্ন জুটিতেই আসে বাকি ১১১ রান।  

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় টেস্ট)

ইংল্যান্ড ৩২৫ (পোপ ১৫৪, ডাকেট ৮৬) এবং ১৫৬ (স্মিথ ৬৭, কুমারা ২১/৪)
শ্রীলঙ্কা ২৬৩ (ডি সিলভা ৬৯, স্টোন ৩৫/৫) এবং ২১৯/২ (নিশাঙ্ক ১২৭*)

ফলাফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী, ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজজয়ী।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit