মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দেশ সংস্কারে নেতার পরিবর্তন নয় নীতির পরিবর্তন করতে হবে— মুফতী ফয়জুল করিম

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, বর্তমান সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাই দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক জায়গায় নিয়ে আসার ব্যাপক সুযোগ রয়েছে। শুধু নেতার পরিবর্তন করলেই হবে না, পরিবর্তন করতে হবে নীতির। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, অন্তরবর্তীকালীন সরকার প্রাপ্ত সুযোগ যদি দেশের স্বার্থে কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করে তাহলে হাজারো ছাত্র-জণতার রক্তদান সার্থক হবে।

সাবেক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্মের বিচার ও বৈষম্য নিরোধের দাবিতে আজ শনিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন শরীয়তপুর শাখার আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, বর্তমান অন্তর্তবর্তীকালীন সরকার যেহেতু গণ-বিপ্লবের ফসল হিসেবে গঠিত হয়েছে, তাই বিগত সরকারের সকল গণহত্যা, গুম, খুন, অর্থ পাচার ও অন্যায়ের বিচার করতে হবে এই সরকারকেই। এছাড়াও চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুুরুল ইসলাম আল আমিন, শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ¦ হাফেজ মাওলানা শওকত আলী প্রমূখ। এসময় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit