রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদের হিসাব চায় দুদক প্রতিরক্ষা উৎপাদন-রপ্তানিতে ভারতের রেকর্ড অগ্রগতি সংঘাতের জেরে ইয়েমেন বাস্তুচ্যুত দেড় লাখের বেশি মানুষ তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের

ভারত সিরিজে ধারাভাষ্যে দেখা যেতে পারে তামিমকে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভারতে শুরু হতে যাওয়া আসন্ন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যাচ্ছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ইতোমধ্যেই সম্প্রচারকারি প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। 

দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেয়া তামিম এবার দলের হয়ে ধরবেন মাইক্রোফোন। ক্রিকেটাররা যখন ভারতের মাটিতে লড়াই করবেন তামিমকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যাবে।

এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ধারাভাষ্য দিয়েছেন তামিম।

দুবারই তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে। এবার হয়তো ধারাভাষ্যকে পেশা হিসেবে নিতে পারেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে বা টেস্ট থেকে এখনও সরে দাঁড়াননি তামিম। 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit