বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে ৩ ঘাতক। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে ঘাতক তুহিন, ফাহাদ এবং কামরুল ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। কুমিল্লা আদালতের পরিদর্শক সাদিকুর রহমানসহ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, জবানবন্দিতে তারা তিনজনই অপ্রতীমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। হাতে আইফোনটি দিতে রাজি না হওয়ায় তার সাথে ধস্তাধস্তি করা হয়। একপর্যায়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তিন ঘাতকই আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এর দায় স্বীকার করেছেন। এর আগে তিন ঘাতককে আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। পরে আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, অপ্রীতম হত্যার ঘটনায় ঘাতক তুহিন, ফাহাদ ও কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাত পৌনে ৯ টার দিকে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে হত্যা করা হয়। আইফোন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করে ঘাতকরা। এ ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৩ জন দায় স্বীকার করেছে, সিয়াম নামের আরেকজন আসামির জিজ্ঞাসাবাদ চলছে।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit