মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শ্যাম্পু কিংবা কন্ডিশনার নয়, চিরুনির কারণেও চুল পড়তে পারে যেভাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিশেষজ্ঞেরা বলছেন, অতিরিক্ত চুল পড়ার পেছনে শারীরিক নানা সমস্যা থাকতে পারে। সেটা ঠিক, তবে সাধারণত একটি বিষয় কারও চোখ পড়ে না, সেটি হলো চিরুনি। চুল আঁচড়ানোর জন্য ব্যবহৃত এই বস্তুটিকে আপাতত স্বাভাবিক মনে হলেও আদতে তা স্বাভাবিক নয়।

রাসায়নিক দ্রব্য শ্যাম্পু কিংবা কন্ডিশনার নয়; চিরুনিতেও চুল পড়তে পারে। নামিদামি তেল, শ্যাম্পু, সিরাম—সব মেখে ফেলেছেন। ইনস্টাগ্রাম ‘রিল’ দেখে ‘স্ক্যাল্প মাসাজার’ কিনছেন। কিন্তু সমস্যা হলো— কিছুতেই চুল পড়া কমছে না। চুলে পানি না দিলে তবু ঠিক আছে। কিন্তু শ্যাম্পু করলে আর রক্ষা নেই। 
যে কয়েকটি কারণে আপনার চুল পড়া দূর হতে পারে—

১. দিনের পর দিন একই চিরুনি দিয়ে চুল আঁচড়ে চলেছেন। অফিস থেকে ফিরে শরীরে ক্লান্তি ঘিরে ধরে। রোজই ভাবেন চিরুনি পরিষ্কার করবেন। কিন্তু অদ্ভুত এক অনীহা কাজ করে। কিন্তু অনেকেই জানেন না, এই নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল পড়ার পরিমাণ উল্টে বেড়ে যেতে পারে।

২.  গায়ের জোরে চুল আঁচড়ালে চুল ছিঁড়ে পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। চুল ভেজা থাকলে তো আর কথাই নেই। চুলের গোড়া নরম হলে তা সহজেই উঠে আসে। এ জন্য আপনার ভেজা মাথায় চিরুনি ব্যবহার করা ঠিক নয়। 

৩. অনেকে মনে করেন, মাথার ত্বকে বা গোড়া থেকে চিরুনি চালালে রক্ত চলাচল ভালো হয়। তা আদৌ নয়; চুল জটমুক্ত করতে চাইলে গোড়া নয়, ডগা থেকে আঁচড়ানোই ভালো।

৪. অতিরিক্ত চুল আঁচড়ালেও চুল ঝরে পড়ার পরিমাণ বেড়ে যায়। মাথার ত্বকে ক্ষরণের পরিমাণ বেড়ে যেতে পারে। মাথার ত্বকে কোনো রকম সংক্রমণ থাকলে তা আরও বেড়ে যেতে পারে। যার ফল কিন্তু সেই চুল পড়া।

৫. কারও চুল কোঁকড়ানো। কারও চুল ঝরনার পানির মতো সোজা। একেক জনের চুলের ঘনত্বও একেক রকম। এই এত ধরনের চুলের জন্য এক রকম চিরুনি হতে পারে না। অনেকেই হয়তো জানেন না, সঠিক চিরুনি ব্যবহার না করলেও চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit